স্বাগতম, “ জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন ” একটি আশ্রয়স্থল অসহায় এতিমদের জন্য...

আমাদের পরিচয়


“জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন, মানবসেবার মহানব্রত নিয়ে ২০০৯ইং সাল হতে যাত্রা শুরু করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত যা সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান। এর অধীনে রয়েছে এতিমখানা, মাদরাসা, মসজিদ, কারিগরি প্রশিক্ষনের ব্যবস্থা ও দাতব্য চিকিৎসালয়।”

আমাদের আদর্শ ও উদ্দেশ্য


“সমাজের অসহায় ও অনাথ ছেলেমেয়েদেরকে প্রতিপালন, স্বাবলম্বীকরন, সুশিক্ষিতকরন, চারিত্রিক ও আত্মিক উন্নতি সাধন, ধর্ম-কর্মের প্রতি অনুরাগী করন এবং মেধা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থাকরন।”

আমাদের আদর্শ ও উদ্দেশ্য


“সমাজের অসহায় ও অনাথ ছেলেমেয়েদেরকে প্রতিপালন, স্বাবলম্বীকরন, সুশিক্ষিতকরন, চারিত্রিক ও আত্মিক উন্নতি সাধন, ধর্ম-কর্মের প্রতি অনুরাগী করন এবং মেধা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থাকরন।”

আমরা কৃতজ্ঞ


“সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্যে এবং অসংখ্য দরুদ ও সালাম হযরত মুহাম্মাদ মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি।
আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অগণীত শুকরিয়া যিনি আমাদেরকে এই কার্যক্রমে যুক্ত হবার তৌফিক দান করেছেন।
যারা আর্থিক অনুদান দিয়ে, স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের মূল্যবান সময়, শ্রম ও সুপরামর্শের মাধ্যমে এবং সমাজের বিভিন্ন পর্যায়ে আমাদের এই মহতি উদ্যোগের প্রচার, প্রসারে সহায়তা করেছেন ও অদ্যবধি করছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আপনার মত সমর্থকদের সহযোগীতাই আমাদের লক্ষ্য অর্জনের প্রেরণা।”

আমাদের সেবাসমূহ

এতিমখানা

এতিম বাচ্চাদের থাকা খাওয়া সহ আবাসিক ব্যাবস্থায় শিক্ষা প্রদান।

মাদরাসা

আলিয়া মাদরাসায় শিশু শ্রেনী থেকে দাখিল দশম শ্রেনী পর্যন্ত বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড অনুমোদিত শিক্ষা ব্যবস্থায় পাঠদান।

কারিগরী শিক্ষা

আমাদের মূল লক্ষ্য বাস্তবায়নে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় পারদর্শী করে তোলা।

বিনামূল্যে চিকিৎসা

মানব কল্যানমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা প্রদান।

আমাদের অনুপ্রেরণা ও সকল কর্মকান্ডের নেতৃত্ব দানকারী

ডা. শাহযাদা সাইয়্যেদ গোলাম মোন’য়েম হোসাইনী চিশতী

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

মহান রাব্বুল ইজ্জাতের অপার করুণায় জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন যার যোগ্যতম পরিচালনায় এবং অক্লান্ত পরিশ্রমের কল্যানে একটি পূর্ণাঙ্গ বহুমূখী প্রতিষ্ঠান হিসেবে সমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে, তিনি হলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শাহযাদা সাইয়্যেদ গোলাম মোন’য়েম হোসাইনী চিশতী (মাঃ জিঃ আঃ)। অত্র প্রতিষ্ঠানের রূপরেখাসহ যাবতীয় কর্মকান্ড চেয়ারম্যান মহোদয়ের যোগ্য নেতৃত্বে এ যাবৎকাল পরিচালিত হয়ে আসছে, যা সর্বমহলে বিশেষভাবে প্রশংসিত এবং অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

কিছু আলোকচিত্র

orange tree orange tree orange tree orange tree orange tree

“ ইসলাম ধর্মে দান বা সদকার গুরুত্ব অপরিসীম। দান করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই, সুন্দর ইচ্ছাই যথেষ্ট। দান শুধু অর্থ বা সম্পদ প্রদানে সীমাবদ্ধ নয়। কারও শুভ কামনা, সুন্দর ব্যবহার, সুপরামর্শ, পথহারাকে পথ দেখানো, পথ থেকে অনিষ্টকারী বস্তু সরিয়ে ফেলা ” - এই জাতীয় সব কর্মই দান।

মন্তব্য করুন


যোগাযোগ করুন


বাঘৈর(বাগবাড়ী), তেঘরীয়া, দক্ষিন কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০

(+৮৮০) ০১৭৪০ ৮৯৯২১৭

jmif.org@gmail.com